| বঙ্গাব্দ
ad728
ad728

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০ জনকে জরিমানা

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 23-10-2025 ইং
  • 225453 বার পঠিত
রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০ জনকে জরিমানা
ছবির ক্যাপশন: নরসিংদীর রায়পুরা পৌরসভার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী

নরসিংদীর রায়পুরা পৌরসভার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।


অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। তিনি জানান, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে রাস্তার পাশের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, “রায়পুরার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও হকারদের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”


অভিযানে রায়পুরা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করে। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং রেলগেইট এলাকায় স্বাভাবিক যান চলাচল ফিরতে শুরু করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর