| বঙ্গাব্দ
ad728
ad728

স্ট্রোক প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 29-10-2025 ইং
  • 89683 বার পঠিত
স্ট্রোক প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ছবির ক্যাপশন: বিশ্ব স্ট্রোক দিবসে চমেক মাঠে মিনি ম্যারাথন উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন ও নিয়মিত শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। আমাদের খাদ্যাভ্যাস, দৈনন্দিন কাজকর্ম ও শরীরচর্চার অভ্যাসে পরিবর্তন আনলেই স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে আয়োজিত মিনি ম্যারাথন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের নিউরোলজি বিভাগের প্রধান ডা. মো. হাসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ রিফাত কামাল ও ডা. মোহাম্মদ মুবিনুল হক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিল মিনি ম্যারাথনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,“চট্টগ্রাম মেডিকেল কলেজের মাঠে এসে পুরনো দিনের অনেক স্মৃতি জেগে উঠেছে। এই সবুজ মাঠে আমাদের ইন্টার্নি জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবে আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো—স্ট্রোক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। 

অনেকেই এখনো স্ট্রোককে হার্ট অ্যাটাক বলে ভুল করেন, তাই জনগণের মাঝে এর প্রকৃত তথ্য ও প্রতিরোধের উপায় পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন,“স্ট্রোক প্রতিরোধে আমাদের জীবনযাত্রায় নিয়মিত ব্যায়াম করতে হবে, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাচলা ও খাদ্য নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। হাঁটতে হবে, দৌড়াতে হবে—এটাই আজকের মিনি ম্যারাথনের মূল বার্তা। আমরা যদি নিয়মিত হাঁটি, তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার মতো ঝুঁকিও কমে যাবে।”

নিউরোলজি বিভাগের চিকিৎসক ও আয়োজক টিমের প্রশংসা করে মেয়র বলেন,“চমেকের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান ও তাঁর টিম অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই আয়োজন সম্পন্ন করেছেন। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও যোগ করেন,“চট্টগ্রাম সিটিকে একটি গ্রীন, ক্লিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সচেতন নাগরিক সমাজই পারে সুস্থ, সুন্দর ও নিরাপদ চট্টগ্রাম নির্মাণ করতে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, 

প্রফেসর ডা. মোহাম্মদ আব্বাস উদ্দিন, ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. ফয়েজুন রহমান, ডা. ইফতেখার হোসেন লিটন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. এটিএম রেজাউল করিম, ডা. আবু নাসের, ডা. মাহমুদুর রহমান, ডা. কামরুল হক প্রমুখ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর