| বঙ্গাব্দ
ad728
ad728

চিটাগাং ক্লাবে ইসলাম মিয়া মেমোরিয়াল আন্তঃস্কুল দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 30-10-2025 ইং
  • 222732 বার পঠিত
চিটাগাং ক্লাবে ইসলাম মিয়া মেমোরিয়াল আন্তঃস্কুল দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
ছবির ক্যাপশন: চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত ইসলাম মিয়া মেমোরিয়াল সিসিএল আন্তঃস্কুল দাবা দল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম, ৩০ অক্টোবর:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “দাবা শুধু একটি খেলা নয়—এটি যুক্তিবোধ, মনোযোগ ও কৌশলগত চিন্তার বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের মানসিক ক্রীড়ার চর্চা বাড়লে তারা ভবিষ্যতে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানে আরও দক্ষ হয়ে উঠবে।”


বৃহস্পতিবার চিটাগাং ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত “ইসলাম মিয়া মেমোরিয়াল সিসিএল আন্তঃস্কুল দাবা দল চ্যাম্পিয়নশিপ ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মেয়র আরও বলেন, “যে জাতির তরুণরা যুক্তি ও চিন্তার চর্চায় এগিয়ে, সেই জাতি কখনও পিছিয়ে থাকে না। দাবা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও মেধার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান চেয়ারম্যান জনাব শোভন এম. শাহাবুদ্দিন (রাজ)।


বক্তারা বলেন, ইসলাম মিয়া মেমোরিয়াল দাবা প্রতিযোগিতা চট্টগ্রামের তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।


উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় এবং উদ্বোধনের পরই প্রথম রাউন্ডের খেলা শুরু হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর