চট্টগ্রাম, ১ নভেম্বর ২০২৫ – বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি এবং “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক ই আজম, বীর প্রতীক, উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার,
চট্টগ্রাম বিভাগ মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; এবং সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, চট্টগ্রাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ দুলাল মিঞা, যুগানিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রাম।
বক্তব্য প্রদানকালে উপদেষ্টা দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশেষভাবে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, ডিজিটাল প্লাটফর্মের ব্যবহার এবং তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে সমবায় কার্যক্রমে যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
আলোচনা শেষে জাতীয় সমবায় পুরষ্কার ২০২৪-এর জন্য বিভাগীয় পর্যায়ে মনোনীত ৬টি সমবায় সমিতি এবং একজন সমবায়ীকে সম্মাননা প্রদান করা হয়।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |