চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, “বোয়ালখালীর সার্বিক উন্নয়নই আমার রাজনৈতিক অঙ্গীকার। বহু প্রতীক্ষিত কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে আমার প্রথম প্রতিশ্রুতি।”
রবিবার দিনব্যাপী বোয়ালখালীর কধুরখীল চৌধুরী হাট, চরণদ্বীপ ভরাপুকুর পাড়, চরণদ্বীপ মসজিদ ঘাট, পোপাদিয়া বাইগ্যার টেক ও শ্রীপুর নুরুল্লাহ মুন্সিরহাটে আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ আরও বলেন,“বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি বোয়ালখালীবাসীর দাবি অনুযায়ী একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে।”
বেগম খালেদা জিয়ার প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন—এটাই তাঁর দেশপ্রেমের বড় প্রমাণ। আমি তাঁর রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করছি।”
নিজের অসুস্থতাজনিত অনুপস্থিতির সময় ধানের শীষের পক্ষে মাঠে থেকে কাজ করায় তিনি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পথসভাগুলোর সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী,
সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইকবাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আরিফ, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম রুবেল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ উদ্দিন টিপু চান্দগাঁও থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ ও সদস্য বুলবুল।
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |