| বঙ্গাব্দ
ad728
ad728

রায়পুরায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 30-12-2025 ইং
  • 18255 বার পঠিত
রায়পুরায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবির ক্যাপশন: রায়পুরায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬.৫৫ ঘটিকায় রায়পুরা থানার এসআই (নি:) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি চলাকালীন মির্জাপুর ইউপির মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। অভিযানকালে তার দখল থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মহিন উদ্দিন (২৬), পিতা মোঃ আবুল কাশেম, গ্রাম কাশিনগর (রেল স্টেশন সংলগ্ন), থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

রায়পুরা থানায় মামলার পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর