অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাত আনুমানিক ২ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপের একটি দল সন্দ্বীপ থানাধীন মগধরা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪টি ধারালো অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
তবে অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |