| বঙ্গাব্দ
ad728
ad728

সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আহ্বান এমপি সাঈদ আল নোমানের

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 15-03-2026 ইং
  • 4574 বার পঠিত
সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আহ্বান এমপি সাঈদ আল নোমানের
ছবির ক্যাপশন: চট্টগ্রামে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে বক্তব্য দেন এমপি সাঈদ আল নোমান।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাংবাদিকতা একটি বিশেষজ্ঞতার পেশা। এই পেশাকে আরও শক্তিশালী ও সম্মানজনক করতে হলে মেধা, দক্ষতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, “কে কোন দল করে বা আগে কে কী করত—এসব বিষয় বড় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাংবাদিকতার মান উন্নয়ন। যদি আমরা পেশাদারিত্বকে প্রাধান্য দিই এবং মেধাকে মূল্যায়ন করি, তাহলে সাংবাদিকতার ক্ষেত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।”

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিল ও নবযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সাঈদ আল নোমান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণের বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়েও সরকার ইতিবাচকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি মেধার চেয়ে বড় কিছু নেই। মেধাই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়। তাই সাংবাদিক সংগঠনগুলোকেও এমনভাবে কাজ করতে হবে, যেখানে যোগ্যতা ও দক্ষতা যথাযথ মূল্যায়ন পাবে।”

নবগঠিত মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন সংগঠনগুলো যদি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে, তাহলে পুরো গণমাধ্যম অঙ্গন উপকৃত হবে।

সংগঠনের সভাপতি মো. আব্দুল কাইয়ুম-এর সভাপতিত্বে এবং এম আর মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. আবু নাছের।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সভাপতি জাহেদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর