| বঙ্গাব্দ
ad728
ad728

চসিক পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ২৪
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 5503 বার পঠিত
চসিক পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান
ছবির ক্যাপশন: চসিক মেয়রের হাতে অনুদানের চেক তুলে দেন তারেক রহমান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডা. শাহাদাত হোসেন-এর হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এ কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। ঈদ উপলক্ষে প্রত্যেক কর্মী পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই আর্থিক সহায়তা তাদের কাজে উৎসাহ ও প্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া চলতি বছরের ঈদুল ফিতরেও পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছিল বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মীর শাহে আলমসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর