সীতাকুণ্ডে পরিবারের কলহ জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন। খুন হওয়া পিতার নাম মো: নুরু উল্লাহ (৬৫)। শনিবার (২৩ মে) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৫নং ছিন্নমূল সমাজ এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আব্দুল্লাহ গা ঢাকা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরু উল্লাহর বাড়ি মহেশখালীতে। দীর্ঘদিন ধরে সে তার পরিবার নিয়ে জঙ্গল সলিমপুরের ৫ নং সমাজে বসবাস করছেন। কিন্তু পিতা ও পুত্তের মধ্যে হরহামেশা ঝগড়া লেগে থাকত। আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে পিতা-পুত্রের ঝগড়ার এক পর্যায়ে ছেলে পিতার বুকে চুরি ঢুকিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, পারিবারিক কলহের জেরে ছেলে পিতাকে খুন করে। নিহত লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |