চট্টগ্রামের লোহাগাড়া থানার মুমিন হত্যা মামলার প্রধান আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদকে (২৫) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
জানা যায়, এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন ঝলম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মুমিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ চট্টগ্রামের লোহাগাড়া থানার মধ্য তাতীপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
অভিযান পরিচালনা করে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |