| বঙ্গাব্দ
ad728
ad728

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রশক্তির নতুন কমিটি, আহ্বায়ক আদেল

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 3298 বার পঠিত
কক্সবাজার সরকারি কলেজে ছাত্রশক্তির নতুন কমিটি, আহ্বায়ক আদেল
ছবির ক্যাপশন: জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার সরকারি কলেজ শাখার নবগঠিত ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি।

জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার সরকারি কলেজ শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনটির কক্সবাজার জেলা শাখা।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবায়েত এম আদেল, সদস্যসচিব হয়েছেন ইরতেজা মোহাম্মদ তানহা এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম নুরু।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক এস এম আতহার সাকিব ও সদস্যসচিব যায়েদ বিন আমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বোরহান উদ্দিনকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রিয়াজুল আরফাত ও তারেক মোহাম্মদ।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মোহাম্মদ ছোবহান। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আবু হোরাইরাহ মোহাম্মদ জিসান ও আনোয়ার হোসেন নয়ন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমির ফরহাদ জিসাদ।

নবগঠিত কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামিম আবছার, আছমির আছমাইন আলিফ, ইয়াসির আরাফাত, রায়হান উদ্দিন, মোহাম্মদ বেলাল, তাজাউর রহমান কারিব ও মাহামুদুল করিম।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ রকিবুল হোসেন, মোহাম্মদ আমিন, মোবারক হোসেন, মুস্তফা কামাল, সাজ্জাদুল ইসলাম আকাশ ও সাইম মোহাম্মদ সাকিব।

নতুন এ কমিটি আগামী এক বছর কক্সবাজার সরকারি কলেজ শাখায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর