চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান বাড়াতে পুলিশ-প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবীন সহকারী কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত সভায় সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও নাগরিক সেবার মান বাড়াতে পুলিশ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
সভায় নবীন কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সিএমপি কমিশনার তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং নিজের অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় পরামর্শ দেন।
এ সময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোঃ রইছ উদ্দিনসহ ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নবীন সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |