| বঙ্গাব্দ
ad728
ad728

এনবিএর সভাপতি জাভেদ কারদার, সাধারণ সম্পাদক রাইসুল হক

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 610 বার পঠিত
এনবিএর সভাপতি জাভেদ কারদার, সাধারণ সম্পাদক রাইসুল হক
ছবির ক্যাপশন: এনবিএর নতুন সভাপতি জাভেদ কারদার ও সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী।

বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার জাভেদ কারদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির রাইসুল হক চৌধুরী।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাবেক ও বর্তমান সংবাদ উপস্থাপকেরা ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিটিভির শারমিন ইফখাত শামস। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন চ্যানেল ২৪-এর আশিকুর রহমান তমাল।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার মুজাহিদুল ইসলাম শিব্বির। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার রূপা নূর।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে চ্যানেল নাইনের সাখাওয়াত সুমন, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের বাবলী ইয়াসমিন এবং দপ্তর সম্পাদক পদে চ্যানেল ২৪-এর মামুন উর রশীদ নির্বাচিত হয়েছেন।

মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের সামীর হোসেন। গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর আতিকুর রহমান আতিক এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মাই টিভির হাফিজ খন্দকার।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির পারভীন মিতু। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ ও আরটিভির ফারজানা তানি।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব কাউসার মাহমুদ। কমিশনের অন্য সদস্যরা ছিলেন একুশে টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদ উপস্থাপক তাহজিন রহমান, বৈশাখী টেলিভিশনের লতিফুল মতিন মিঠু, লাবণ্য হাসান এবং চ্যানেল আইয়ের আহমেদ মেহেদী হাসান।

উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)। প্রতিষ্ঠার পর থেকে সংবাদ উপস্থাপকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা আয়োজনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এ ছাড়া শিশু, বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায়ও কাজ করছে এনবিএ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর