চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই পুলিশ পরিদর্শক পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মোহাম্মদ ওবায়দুল হক ও মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ।
রোববার (৮ নভেম্বর) সিএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
এ সময় সিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে অভিনন্দন জানান। পাশাপাশি নতুন পদমর্যাদায় অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি। তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধিও কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুই কর্মকর্তার এ পদোন্নতির মধ্য দিয়ে তাঁদের কর্মজীবনে নতুন দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ তৈরি হলো।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |