| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারের সময় পিকআপচাপায় বৃদ্ধ নিহত

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 11-11-2026 ইং
  • 543 বার পঠিত
সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারের সময় পিকআপচাপায় বৃদ্ধ নিহত
ছবির ক্যাপশন: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট এলাকায় পিকআপচাপায় নিহত হন ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মো. দানু (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দানু উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ভায়েরখীল এলাকায় লোকমানের বাড়িতে বসবাস করতেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা একটি পণ্যবাহী পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর