| বঙ্গাব্দ
ad728
ad728

কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 25-09-2025 ইং
  • 201718 বার পঠিত
কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন
ছবির ক্যাপশন: কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম: কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।


উদ্বোধনকালে কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এলাকার জনগণ আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পাবেন। পাথরঘাটা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। নতুন ভবন থেকে পুলিশ সদস্যরা আরও ভালো পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন এবং নাগরিকরা সহজে সেবা পাবেন।”


তিনি আরও বলেন, “পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতাই আইন-শৃঙ্খলা রক্ষার মূল শক্তি। জনগণ হবে পুলিশের শক্তি, আর পুলিশ হবে জনগণের ভরসা।”


এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেনসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, সিটিজেনস ফোরামের নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর