| বঙ্গাব্দ
ad728
ad728

হাটহাজারীতে ৬০০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 30-10-2025 ইং
  • 69828 বার পঠিত
হাটহাজারীতে ৬০০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবির ক্যাপশন: চট্টগ্রামের হাটহাজারীতে ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ আরিফ উদ্দিন।


পুলিশ জানায়, সকাল ৬টা ৪৫ মিনিটে ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাট এলাকার মজলিশের দীঘির পাড়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালানো হয়। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন—১️⃣ মোহাম্মদ বাদশা (৪০), পিতা: মৃত মফিজুর রহমান, সাং: বড়ডলু ডিপি পাড়া, মানিকছড়ি, খাগড়াছড়ি।

২️⃣ আনোয়ার হোসেন (৩১), পিতা: আব্দুল হক, সাং: বড়ডলু (গুতাইছড়ি), টিনটহরী ইউনিয়ন, মানিকছড়ি, খাগড়াছড়ি।


অভিযানে তাদের হেফাজত থেকে ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং একটি পুরাতন পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।


পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার দায়িত্বশীল কর্মকর্তা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর