| বঙ্গাব্দ
ad728
ad728

গ্রিন শিপইয়ার্ড দেখে সন্তোষ প্রকাশ করেন আমেরিকা অ্যাম্বেসেডর প্রতিনিধি দল

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 07-12-2025 ইং
  • 198824 বার পঠিত
গ্রিন শিপইয়ার্ড দেখে সন্তোষ প্রকাশ করেন আমেরিকা অ্যাম্বেসেডর প্রতিনিধি দল
ছবির ক্যাপশন: গ্লোবালী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ শিপব্রেকিং ও রিসাইক্লিন নিয়ে নানা খারাপ ধারণা (রিউমার) প্রচার আছে।

# পজেটিভলি চিত্র তুলে ধরতে সরকারের সহযোগীতা প্রয়োজন ।

‎# সামাজিক ও গ্লোবালী রিউমার বন্ধে বিএসবিআরএ কাজ করতে হবে

‎# অর্থায়ন করবে বহিবিশ্ব

এস এম ইকবাল হোসাইন : গ্লোবালী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ শিপব্রেকিং ও রিসাইক্লিন নিয়ে নানা খারাপ ধারণা (রিউমার) প্রচার আছে। কিন্তু ওই ধারণার উল্টোচিত্র চোখে দেখা গেল গ্রিন শিপইয়ার্ড রিসাইক্লিন পরিদর্শণে এসে। বর্তমানে আন্তর্জাতিক মানের গ্রিন শিপইয়ার্ড দেখে সন্তোষ প্রকাশ করেন আমেরিকা অ্যাম্বেসেডর প্রতিনিধি দল।

‎রোববার (৭ডিসেম্বর) সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিন ইন্ড্রাষ্টিজ গ্রিন শিপিইয়ার্ড পরিদর্শনে শেষে এ কথা বলেন বাংলাদেশ আমেরিকা অ্যাম্বসেডরের প্রতিনিধি দল। 

‎তারা আরও বলেন, বর্তমানে বড় বড় শিপব্রেকিং ও রিসাইক্লিন করার সক্ষমতা প্রমান করতে পেরেছে বাংলাদেশে। এই সক্ষমতার পজেটিভ ইমেজ জাহাজ ভাঙা সংগঠন বিএসবিআরএ বাংলাদেশ সরকারের মাধ্যমে  হাইলাট করে গ্লোবালী তুলে ধরতে হবে।গ্রিন স্টিল ও রিসাইক্লিন নিয়ে বহিবিশ্ব অর্থায়ন করার (ইনবেষ্টম্যান) প্রচুর সম্ভবনা রয়েছে বলে মন্তব্য করেন। আগামীতে নতুন সরকার যে আসুক গ্লোবালী পজেটিভিটি কাজ করবেন বলে জানান।

‎পরিদর্শন শেষে আমেরিকার অ্যাম্বসেডরের প্রতিনিধি দলের সামনে গ্রিন শিপইয়ার্ড ও রিসাইক্লিন বাস্তবচিত্র তুলে ধরেন আইএমও ও গ্রিন শিপইয়ার্ড রিসাইক্লিন এর কনসালটেন্ট মোহাম্মদ মাহাবুবুর রহমান।

‎এসময় আমেরিকার অ্যাম্বসেডরের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও অর্থনৈতিক পরামর্শদাতা  এরিক গিলান, অর্থনৈতিক কর্মকর্তা রিচার্ড রাসমুসেন, রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ, অর্থনৈতিক বিশেষজ্ঞ আসিফ আহমেদ।

‎উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড রিসাইক্লাস এসাসিয়েশন (বিএনবিআরএ) ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, মাস্টার আবুল কাসেম, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিন ইন্ড্রাষ্ট্রিজের এর সিইও ফেরদৌস ওয়াহিদ, সিও আসাদুজ্জামান সাইমন, ম্যানেজার ইউসুফ চৌধুরী ও বিএসবিআরএ সেক্রেটারী নাজমুল ইসলাম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর