| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রাম ক্লাবে সিএসসিআর’র ইফতার ও ‘সিএসসিআর কানেক্ট’ উন্মোচন

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 21-02-2026 ইং
  • 146707 বার পঠিত
চট্টগ্রাম ক্লাবে সিএসসিআর’র ইফতার ও ‘সিএসসিআর কানেক্ট’ উন্মোচন
ছবির ক্যাপশন: সিএসসিআর’র ইফতার অনুষ্ঠানে ‘সিএসসিআর কানেক্ট’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্লাব-এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর মোড়ক উন্মোচন করা হয়।

সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন। প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ-এর প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ডি. পি. বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের চেতনা ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি চট্টগ্রাম নগরীকে বিলবোর্ডমুক্ত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নবগঠিত সরকার জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামসহ দেশের নগর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র জানান, দেশজুড়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নারী-শিশু ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা নিশ্চিতকরণ, উপজেলা পর্যায়ে নিরাপদ প্রসব ও আধুনিক মাতৃত্বকালীন সেবা চালু, ক্যান্সার ও হৃদরোগের মতো জটিল রোগে সুলভ চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের দাম কমানো, বিনামূল্যে প্রাথমিক ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ এবং বিজ্ঞানভিত্তিক মশা নিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বনামধন্য চিকিৎসক, চিকিৎসা শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং সিএসসিআর ও সিএসসিআর হৃদরোগ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার।

ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর