চট্টগ্রামে পুলিশের দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ–এর উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার পদে এ পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপ-সচিব তৌহিদ আহমেদ। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ–এর ডিআইজি মো. মুনিরুজ্জামান–কে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী–কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে চট্টগ্রাম রেঞ্জের বিদায়ী ডিআইজি মো. আহসান হাবিব পলাশ–কে পদোন্নতি দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–এর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজ–কে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এ অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারের এ পদায়নের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |