| বঙ্গাব্দ
ad728
ad728

‎একজন আদর্শ শিক্ষকের মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 04-04-2026 ইং
  • 21077 বার পঠিত
‎একজন আদর্শ শিক্ষকের মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া
ছবির ক্যাপশন: সীতাকুণ্ড উপজেলার শেখার হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বাবু সুবোধ চন্দ্র মন্ডল নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার শেখার হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বাবু সুবোধ চন্দ্র মন্ডল (৮০) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।  শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নাগরী একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে। এছাড়াও উপজেলা জুড়ে সর্ব মহলে তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে।  তিনি স্ত্রী, তিন ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎তার মেজো ছেলে সুমেন মন্ডল মাদক দ্রব্য অধিদপ্তর ফেনী জেলায় উপ পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। 

‎বাবু সুবোধ চন্দ্র মন্ডল এর মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, শিক্ষক সমাজের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

‎শ্রদ্ধা নিবেদন শেষে বাবু সুবোধ চন্দ্র মন্ডলের মরদেহ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের নিজ পারিবারীক শসানঘাটে রাত ৯টায় শেষকৃত্য হয় বলে জানান পরিবারের সদস্যরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর