| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের যৌথ অভিযান: জ্বালানি ও ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধ

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 08-04-2026 ইং
  • 79053 বার পঠিত
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের যৌথ অভিযান: জ্বালানি ও ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধ
ছবির ক্যাপশন: চট্টগ্রাম কোস্ট গার্ডের যৌথ অভিযান: জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধে নজরদারি জোরদার

জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে তেল ও খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে আজ দুপুর ১২টা থেকে অভিযানে অংশ নিয়েছে।

যৌথ অভিযানের লক্ষ্য হলো:

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট প্রতিরোধ করা।

জাহাজের দ্রুত প্রেরণ নিশ্চিত করা এবং ৭২ ঘণ্টার অধিক কোনো লাইটার বা কোস্টারকে নোঙর এলাকায় রাখার অনুমতি না দেওয়া।

আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনস্বার্থে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর