সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের সামনে গত রাত সাড়ে দশটার দিকে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এসয়ম মুখোশধারী অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায় এতে শাহাদাত গুরুতর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে কেরানিহাট আশ্ শেফা হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়।
শাহাদাত ঢেমশা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মাইজ পাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে, শাহাদাতের ৩ ছেলে ১মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়রা প্রশাসনের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার অনুরোধ জানান।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |