| বঙ্গাব্দ
ad728
ad728

পলাতক চেয়ারম্যান হেলাল মলইকে ধরে পুলিশে দিল জনতা

রিপোর্টারের নামঃ আবছার উদ্দিন লোহাগাড়া প্রতিনিধি
  • আপডেট টাইম : 07-06-2026 ইং
  • 1165 বার পঠিত
পলাতক চেয়ারম্যান হেলাল মলইকে ধরে পুলিশে দিল জনতা
ছবির ক্যাপশন: লোহাগাড়ায় আটক হেলাল মলইকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামী তাঁতী লীগের চরম্বা ইউনিয়ন সভাপতি ও পলাতক চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রকাশ হেলাল মলইকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার বটতলী শহরের বিমান বিল্ডিং এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন জুলাই-আগস্টের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

এলাকায় তিনি সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তার প্রভাব-প্রতিপত্তির কারণে অতীতে অনেক আলেম-ওলামা ও সাধারণ মানুষ বিভিন্ন ধরনের হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে তাকে বটতলী এলাকার বিমান বিল্ডিংয়ের সামনে দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। পরে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এদিকে একটি সূত্র দাবি করেছে, আটকের আগে তিনি দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর