জেন্ডার-সংবেদনশীল পুলিশি ব্যবস্থা ও সহায়তা পরিষেবা আরও শক্তিশালী করতে চট্টগ্রামে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনের মেট্রোপলিটন শুটিং ক্লাবে ‘বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা ২০২৪-২০২৭ বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় জেন্ডার-সংবেদনশীল পুলিশিং, কর্ম-জীবনের ভারসাম্য, ডিজিটাল নিরাপত্তা, সাইবার ঝুঁকি মোকাবিলা, মানসিক স্বাস্থ্য এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, নিরাপদ, সম্মানজনক ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করাই প্রকৃত ক্ষমতায়নের ভিত্তি।
বিপিডব্লিউএনের সভাপতি ও অতিরিক্ত ডিআইজি নাসিমা আক্তার বলেন, নারী নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি নারী-পুরুষ নির্বিশেষে সব পুলিশ সদস্যের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সংস্থাটি কাজ করছে।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ অফিসের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জয় সরকার। তিনি জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়নে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কর্মশালায় ইউএন উইমেনের প্রতিনিধিরাও অংশ নেন। তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, জেন্ডার সমতা এবং নারী পুলিশের নেতৃত্ব বিকাশে বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
আয়োজকরা জানান, ইউএন উইমেন ও বিপিডব্লিউএন দীর্ঘদিন ধরে নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব উন্নয়ন এবং জেন্ডার-সংবেদনশীল পুলিশি সেবা জোরদারে যৌথভাবে কাজ করে আসছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |