| বঙ্গাব্দ
ad728
ad728

এমআই৬-কে শত্রুপক্ষ ঘোষণা, ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী বলল ইরান

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 01-11-2026 ইং
  • 2573 বার পঠিত
এমআই৬-কে শত্রুপক্ষ ঘোষণা, ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী বলল ইরান
ছবির ক্যাপশন: যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬ এবং দেশটির নৌ ও বিমানবাহিনীকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান।


যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুপক্ষ’ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে ব্রিটিশ নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি।


রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় তালিকাভুক্ত করার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


ইরানের অভিযোগ, যুক্তরাজ্য তাদের ভূখণ্ডের সামরিক ঘাঁটি, স্থাপনা ও রসদ সরবরাহের সুবিধা দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত ১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে।


তেহরান বলেছে, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিণতির দায় যুক্তরাজ্য সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেছে ইরান।


বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের ফলে তেহরান ও লন্ডনের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর