| বঙ্গাব্দ
ad728
ad728

সিএমপির ওপেন হাউজ ডে-তে সেবা পেলেন নগরবাসী

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 3550 বার পঠিত
সিএমপির ওপেন হাউজ ডে-তে সেবা পেলেন নগরবাসী
ছবির ক্যাপশন: দামপাড়া পুলিশ লাইন্সে ওপেন হাউজ ডে-তে সেবাপ্রত্যাশীদের কথা শুনছেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

  1. চট্টগ্রাম  দামপাড়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপি কমিশনার  হাসান মোঃ শওকত আলী সেবা প্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

    তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনার  ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

    উক্ত ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)  মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ)  শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)  নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর