| বঙ্গাব্দ
ad728
ad728

হালিশহরে গভীর রাতে পুলিশের অভিযান, সন্দেহজনক ঘোরাফেরায় গ্রেপ্তার ৯

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 1768 বার পঠিত
হালিশহরে গভীর রাতে পুলিশের অভিযান, সন্দেহজনক ঘোরাফেরায় গ্রেপ্তার ৯
ছবির ক্যাপশন: চট্টগ্রামের হালিশহরে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর হালিশহরে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হালিশহর থানাধীন বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার একটি অন্ধকার গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের নেতৃত্বে এসআই মো. মঞ্জু ও সঙ্গীয় ফোর্স মোবাইল-৪২ (নৈশ) ডিউটি পালন করছিলেন। এ সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ কুদ্দুস মিয়া (৪৫), মো. জালাল উদ্দিন (৪৫), মেহেদী হাসান (১৮), নুর আলম কানু (৪০), মোহাম্মদ রফিকুল ইসলাম (২২), মোহাম্মদ খোরশেদ (৪২), মো. ফরহাদ (২২), ওমর ফারুক (২৩) ও মো. হিমেল (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে সিএমপিওর ৮৮(ডি) ধারায় হালিশহর থানায় অধর্তব্য মামলা নং-৩৩২/২৬ দায়ের করা হয়েছে। মামলাটি ৮ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত হয়।

পরবর্তীতে থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৪৩০-এর সূত্রে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর