ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নম্বরপ্লেটবিহীন কন্টেইনারবাহী লরি ও ভারী যানবাহনের অবাধ চলাচল এবং যত্রতত্র অবৈধ পার্কিংয়ে বাড়ছে জনদুর্ভোগ। মহাসড়কের বিভিন্ন স্থানে এসব যানবাহন দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন ডিপো থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী লরি ও কাভার্ডভ্যানের একটি অংশের সামনে-পেছনে বৈধ নম্বরপ্লেট নেই। ট্রাফিক আইন উপেক্ষা করে এসব যানবাহন মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে।
বিশেষ করে মিরসরাই থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও বাজার এলাকায় ভারী যানবাহনের এমন অবস্থানের কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে যানজটে আটকে সময় ও কর্মঘণ্টা নষ্ট হচ্ছে সাধারণ যাত্রীদের। পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও ছোট যানবাহনের চালকদের।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের অভাবে চালকদের একটি অংশ ট্রাফিক আইন অমান্য করে চলাচল করছে। ফলে মহাসড়কে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের মতে, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি প্রয়োজন। কিন্তু এসব অনিয়ম বন্ধে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নম্বরপ্লেটবিহীন যানবাহনের চলাচল বন্ধ, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং দায়ী চালক ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক ও ভুক্তভোগী এলাকাবাসী।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |