নগরীর সদরঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও চারটি চোরাই মোবাইল ফোনসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে শাহ আলম (২৫) নামে একজনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের কলেজিয়েট স্কুলের বিপরীত পাশে রেলওয়ে স্টেশন কলোনির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল নোমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহ আলম (২৫), তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক এবং চারটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ৫ নভেম্বর ২০২৬ তারিখে সদরঘাট থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৩।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |