| বঙ্গাব্দ
ad728
ad728

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সনেট বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : 09-11-2026 ইং
  • 85 বার পঠিত
নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সনেট বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার
ছবির ক্যাপশন: নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লাকে গ্রেপ্তার


নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই অভিযানে তার সহযোগী ও ১১ মামলার আসামি রাকিব মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সনেট মোল্লার (৩৮) বাড়ি নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লায়। তিনি বাদল মোল্লার ছেলে। তার সহযোগী রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে এবং সম্পর্কে সনেটের শ্যালক।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে নারায়ণগঞ্জের পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সনেট মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তার দেখানো মতে নরসিংদী শহরের শালিধা মহল্লায় মানিক মিয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তিনি এসব অস্ত্র ও গুলি মজুত রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ আরও জানায়, একই রাতে পৃথক অভিযান চালিয়ে সনেটের সহযোগী রাকিব মিয়াকেও গ্রেপ্তার করা হয়। সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় মোট ২৮টি মামলা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর