জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অপরাধ দমন এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী।
গত ৩০ মে ২০২৬ সালে পতেঙ্গা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে জনবান্ধব পুলিশিং, পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিমানবন্দর ও দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকত ঘিরে গুরুত্বপূর্ণ এই এলাকায় পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ নজরদারি চালাচ্ছে থানা পুলিশ।
মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয়দের নিয়ে উঠান বৈঠক ও সচেতনতামূলক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া থানায় সেবা নিতে আসা মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, দ্রুত আইনি সহায়তা প্রদান এবং নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন ওসি পারভেজ আলী।
ওসি পারভেজ আলী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। মানুষের যেকোনো আইনগত সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা জরুরি।
সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, অপরাধ দমনের পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনই তাঁদের মূল লক্ষ্য।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |