দলের হাই কমান্ডের নির্দেশনায় মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে৷ ধানের শীষে ভোট চাইতে হবে৷ একশ্রেণির অসাধু লোক অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চোরাচালান, এসব নিয়ন্ত্রণ রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে মনোনয়ন পাওয়ার ব্যাপারে৷ মানুষকে বিভ্রান্ত করছে এক শ্রেণির নামধারী বহিষ্কৃত নেতারা৷ এদেরকে কি নমিনেশন দিলে মানুষ ভোট দিবে তাদের? দল এটা বুঝে৷ দল এমন মানুষকেই নমিনেশন দিবে যার কোনো দাগ নেই, ক্লিন ইমেজ যাকে মানুষ ভোট দিবে৷
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন৷
নুরুল আমিন বলেন, আমরা মানুষের সেবা করে দলের নির্দেশনা মেনে বিখ্যাত হতে চাই৷ খারাপ কাজ করে নয়৷ গ্রামে গ্রামে ঢুকে পড়তে হবে৷ নারী, পুরুষ, বৃদ্ধ মানুষের দৌড় গড়ায় গিয়ে তাদের কথা শুনুন৷ গণমানুষের কাছে ৩১ দফার মূল প্রতিপাদ্য নিয়ে উপস্থাপন করতে হবে৷ সাধারণ জনগণের বিশ্বস্ততা অর্জন করতে হবে৷ কারণ বিএনপি কৃষক জনতা মেহনতী মানুষ তথা গণমানুষের দল৷ দল যাকেই নমিনেশন দিবে ধানের শীষে প্রতীকে তাকে নিয়েই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান,উপজেলা বিএনপির সদস্য আবু নোমান ভূঁইয়া, আব্দুল ওয়াদুদ ভূইয়া, নুর আলম, ইছাখালী ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসেম বাবুল,সোরাব উদ্দীন শিমুন,ডাঃ জাহিদসহ ইছাখালী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা৷
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |