সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে মোট সাড়ে তিনশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
আটককৃতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর থানার দেবনগর গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) এবং নরসিংদী পৌর শহরের পূর্ব দত্তপাড়া এলাকার হারিছুল হকের ছেলে রেজাউল করিম (৪৫)।
ওসি আবুল কায়েস আকন্দ জানান, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের সামনে থেকে সাদেকুল ইসলামকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে ডিবির আরেকটি দল পৌর শহরের দক্ষিণপাড়া লাকী সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে রেজাউল করিমকে আটক করে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির ওসি আরও জানান, দুই অভিযানে মোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |