| বঙ্গাব্দ
ad728
ad728

মনোনয়নকে কেন্দ্র করে মহাসড়ক ও রেলপথ অবরোধ করলো আসলাম চৌধুরীর

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 03-11-2025 ইং
  • 133944 বার পঠিত
মনোনয়নকে কেন্দ্র করে মহাসড়ক ও রেলপথ অবরোধ করলো আসলাম চৌধুরীর
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে বিএনপির মনোনয়ন ঘিরে বিক্ষোভ: মহাসড়ক ও ট্রেন চলাচল বন্ধ, আসলাম চৌধুরী সমর্থকদের অবরোধ অব্যাহত

‎সীতাকুণ্ড প্রতিনিধি : ‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসন থেকে কাজী সালাউদ্দিনের নাম প্রত্যাহারের দাবিতে মহাসড়কের পরে এবার ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে আসলাম চৌধুরী সমর্থক বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

এর আগে সোমবার সন্ধ্যায় মনোনয়নপত্রে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণা পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড় বিক্ষোভ ও অবরোধ করেছে বিএনপির নেতা কর্মীরা। মহাসড় অবরোধের অবস্থা ভয়াবহ হওয়াতে রাত আটটার দিকে ট্রেনে দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আশরাফ সিদ্দিক।  অবরোধকারী আসলাম চৌধুরীর সমর্থিত বিভিন্ন নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ৯ বছর কারাবরণ করেছে আসলাম চৌধুরী। 

শুধু শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন-পালন করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন আসলাম চৌধুরী।  সেই আসালাম চৌধুরীর সীতাকুণ্ড আসনে আজ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন ঘোষণা করেছেন কাজী সালাউদ্দিন এর নাম। এটা খুবই দুঃখজনক। 

নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা না হয়, ততক্ষণ পর্যন্ত ট্রেন ও মহাসড়ক বন্ধ রাখার ঘোষণা দেন নেতাকর্মীরা।  

এর আগে সোমবার সন্ধ্যার দিকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্র থেকে আসনভিত্তিক বিএনপি মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।ঘোষণার একপর্যায়ে চট্টগ্রাম -৪  সীতাকুণ্ড আসনের মনোনয়ন প্রার্থীর নাম কাজী সালাউদ্দিনের ঘোষণা করার পর থেকেই আসলাম চৌধুরীর সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও আন্দোলন শুরু করেন। 

এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। মহাসড় বন্ধের পরে এদিকে কাজী সালাউদ্দিনের মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে কোন  আনন্দ উল্লাস দেখা যায়নি সীতাকুণ্ডে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ থেকে ২০ টি স্থানে আসলাম চৌধুরীর সমর্থিত নেতা কর্মীরা আন্দোলন ও বিক্ষোভ করেছেন । 

বিষয়টি নিশ্চিত করে আসলাম চৌধুরীর সমর্থক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর বলেন, সীতাকুন্ডের বিএনপিকে ধ্বংস করার পায়তারা নেমেছে একটি গুষ্টি।  তারই জ্বলন্ত উদাহরণ আজকের মনোনয়ন। মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। 

তিনি  হুঁশিয়ারি করে আরো বলেন, সীতাকুণ্ড আসনে বিএনপির রাজনীতিতে আসলাম চৌধুরীর কোন বিকল্প নেই।  এই মনোনয়ন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত রেললাইন ও মহাসড়কে অবস্থান করবে নেতাকর্মীরা।

‎উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন,  বিএনপি থেকে কাকে মনোনয়ন দিবে সেটা দলের বিষয়।  যারা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতেছে আমি মনে করি তারা দলের বিরুদ্ধে আচরণ করছেন। 

‎‎সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আশরাফ সিদ্দিক বলেন, মহাসড়কে অবরোধের অবস্থা ভয়াবহ হওয়াতে রাত আটটার দিকে ট্রেনে দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন অবস্থান করছেন । ট্রেনগুলো হলো নাসিরাবাদ ও চট্টলা এক্সপ্রেস। 

‎‎বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, মনোনয়নপত্র ঘোষণার পর থেকেই আসলাম চৌধুরীর সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ  করছেন। যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর