মোস্তফা জাহেদ: চট্টগ্রাম নগরীর ফরিদা পাড়া এলাকায় চলতি বছরের ২১ জুলাই প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় আলোচিত সন্ত্রাসী বুইস্যার দুই সহযোগীর মধ্যে একজন—‘ছোট ইমন’—অবশেষে গ্রেপ্তার হয়েছে।
ঘটনাটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোহাম্মদ ইয়াসিন ও ছোট ইমন রাস্তায় দাঁড়িয়ে নির্বিঘ্নে ধারাবাহিক গুলি ছুড়ছেন।
এ ঘটনায় মোহাম্মদ ইয়াসিনকে আগেই অস্ত্রসহ গ্রেপ্তার করা হলেও ছোট ইমনকে ধরতে দীর্ঘদিন ধরেই নজরদারি চালিয়ে যাচ্ছিল চান্দগাঁও থানা পুলিশ।
অবশেষে ৭ ডিসেম্বর মধ্যরাতে পুলিশের নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট বাড়াইপাড়া এলাকা থেকে অস্ত্রসহ ধরা পড়ে বুইস্যার অন্যতম ঘনিষ্ঠ এই সহযোগী।
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বাণিজ্য ও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিতই সংঘটিত হচ্ছে গুলি ও হামলার ঘটনা। র্যাব ও পুলিশের গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে—সন্ত্রাসী বুইস্যার দখলে রয়েছে অন্তত ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, যা বিভিন্ন অপরাধে ব্যবহার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপি'র উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “এই সন্ত্রাসী চক্রের মূল হোতাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |