সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:
“খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
শুক্রবার দুপুরে চর আড়ালিয়া কান্দাপাড়া বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। খেলাটির উদ্বোধন করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. মাসুদা জামানের সভাপতিত্বে এবং রায়পুরা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. আশরাফুল ইসলাম সবুজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এনটিভির রায়পুরা প্রতিনিধি সাংবাদিক মো. ফরহাদ আলম, সাবেক ইউপি সদস্য মোসলেম মোল্লা, ইউপি সদস্য আফরোজা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাঘাইকান্দি কাজী বাড়ী তরুণ সংঘ ও চর আড়ালিয়া বন্ধু ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-০ গোলে চর আড়ালিয়া বন্ধু ক্লাবকে পরাজিত করে বাঘাইকান্দি কাজী বাড়ী তরুণ সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উপভোগ করতে মাঠে শত শত দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |