| বঙ্গাব্দ
ad728
ad728

‘ক্রিকেট হাইজ্যাক’: মুস্তাফিজুর বাদ ও বিশ্বকাপ বর্জনের অভিযোগ জয় শাহের বিরুদ্ধে

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 10-01-2026 ইং
  • 7323 বার পঠিত
‘ক্রিকেট হাইজ্যাক’: মুস্তাফিজুর বাদ ও বিশ্বকাপ বর্জনের অভিযোগ জয় শাহের বিরুদ্ধে
ছবির ক্যাপশন: বিসিবির সাবেক সচিব সৈয়দ আশরাফুল হক মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ ও বাংলাদেশ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এবং নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারত সফর বাতিলের। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট মহলে বিতর্ক তীব্র হচ্ছে।

বিসিবির সাবেক সচিব সৈয়দ আশরাফুল হক সরাসরি আক্রমণ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহকে। তিনি বলেন, “এশিয়ার ক্রিকেট ব্যবস্থা রাজনীতির হাতে ‘হাইজ্যাক’ হয়ে গেছে। জগমোহন ডালমিয়া, আইএস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া, এনকেপি সালভে কিংবা এন শ্রীনিবাসনের মতো পরিণত প্রশাসকের সময় এমন ঘটনা হতো না।”

তিনি অভিযোগ করেন, বর্তমান প্রশাসকরা ক্রিকেটে অভিজ্ঞ নয় এবং মুস্তাফিজুরের বদলে যদি লিটন দাস বা সৌম্য সরকার হত, তাহলে এমন সিদ্ধান্ত নেওয়া হতো না। এছাড়া তিনি বিশ্বকাপ বর্জনকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

সাবেক সচিবের মতে, ভোট ও রাজনীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষতি হচ্ছে। পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের প্রেক্ষিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে—তিনটি কলকাতাতে এবং একটি মুম্বাইয়ে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর