| বঙ্গাব্দ
ad728
ad728

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ময়মনসিংহের প্রবাসী যুবকের

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 14-01-2026 ইং
  • 6481 বার পঠিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ময়মনসিংহের প্রবাসী যুবকের
ছবির ক্যাপশন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী যুবক মো. সাইয়েদ আহমেদ।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামের প্রবাসী যুবক মো. সাইয়েদ আহমেদ (৩২) নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে রিয়াদ শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নিহতের ভাই মো. ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিয়াদের ৮ নম্বর সিটি এলাকার একটি হার্ডওয়্যার দোকানের সামনে সড়কের পাশে থাকা ট্রাক থেকে মালামাল নামানোর সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় সাইয়েদ আহমেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইয়েদ আহমেদ গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন ও শিরিন আক্তার দম্পতির ছেলে। তিনি প্রায় সাত বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে যান এবং দীর্ঘদিন ধরে রিয়াদে একটি হার্ডওয়্যার দোকানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

নিহতের বাবা মো. রুহুল আমিন বলেন, “আমার ছেলের আগামী ১৫ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল। পরিবারের সবাই তার অপেক্ষায় ছিল। কিন্তু আল্লাহ তাকে এর আগেই ডেকে নিলেন। এই শোক কীভাবে সহ্য করবো জানি না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইয়েদ আহমেদের দাম্পত্য জীবনে ছয় বছর বয়সী মো. আরিয়া মিয়া নামে একটি ছেলে সন্তান রয়েছে। চলতি বছর সে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর