| বঙ্গাব্দ
ad728
ad728

ওয়েল্ডিংয়ের ফুলকিতে ভয়াবহ আগুন, সীতাকুণ্ডে পুড়ে গেল ১০ দোকান

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 22-01-2026 ইং
  • 126396 বার পঠিত
ওয়েল্ডিংয়ের ফুলকিতে ভয়াবহ আগুন, সীতাকুণ্ডে পুড়ে গেল ১০ দোকান
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ওয়েল্ডিংয়ের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানপাট

চট্টগ্রামের সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় ছিটকে পড়া আগুনের ফুলকি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্ক্র্যাপ জাহাজের বিভিন্ন মালামাল বিক্রির ৮ থেকে ১০টি দোকান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে হাসান ড্রাইভার ও ইউসুফের মালিকানাধীন দোকানগুলোতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, একটি দোকানে দ্বিতীয় তলার ভবনের নির্মাণকাজ চলাকালে ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি নিচে পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পরে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কিছু সময়ের জন্য তীব্র যানজট সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ী মুসলিম জানান, ওয়েল্ডিংয়ের সময় থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ৮ থেকে ১০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে। এছাড়া পানির সংকটের কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর