চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্রিজিং কাভার্ডভ্যানে করে ঝাটকা ইলিশ পাচারের সময় আড়াই মেট্রিক টন ঝাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন (ভাটিয়ারী শাখা) ও বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
রোববার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ ঝাটকা ইলিশ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ চক্র চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ঝাটকা ইলিশ সংগ্রহ করে ফ্রিজিং কাভার্ডভ্যানে ঢাকায় পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে হাইওয়ে পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করা হয়। তল্লাশিতে আড়াই মেট্রিক টন ঝাটকা ইলিশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঝাটকা ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে জব্দকৃত ঝাটকা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রায় শতাধিক অভিযান পরিচালনা করেছেন। এর ফলে আগের বছরের তুলনায় এ বছর সমুদ্রে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |