| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসার নির্মাণে রিহ্যাবের সহায়তা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 10-02-2026 ইং
  • 1477 বার পঠিত
সীতাকুণ্ডে দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসার নির্মাণে রিহ্যাবের সহায়তা
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসার নির্মাণকাজে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে সিমেন্ট হস্তান্তরকালে অতিথিরা।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়াস্থ দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসার নির্মাণকাজে সহায়তার জন্য ২০০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান–১ মোহাম্মদ মোরশেদুল হাসান এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল হাসান।

মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন দারুন্ নূর ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মো. লোকমান ও কোষাধ্যক্ষ মো. ইউসুফ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে রিহ্যাব ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সহযোগিতা অব্যাহত রাখবে। মাদ্রাসা কর্তৃপক্ষ রিহ্যাবের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর