চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেল-এ এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর-এর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিআরএফের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহসভাপতি হাসান মুকুল, নির্বাহী সদস্য সজল চৌধুরী ও মোহন মিন্টু, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ, সদস্য নুর মোহাম্মদ রানা ও রোজি চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে কাজী আবুল মনসুর বলেন, ফোরামের সদস্যদের জন্য একটি আবাসন প্রকল্প গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম স্বচ্ছতার সঙ্গে তার কর্মকাণ্ড পরিচালনা করছে এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ফোরাম সর্বদা সচেষ্ট।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সকল উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |