চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনবিহীন লেবেলিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, মামলা দায়ের ও জরিমানা করেছেআইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে ভোজ্যতেল মজুদ করে বাজারজাত করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গত ৭ এপ্রিল রাত ১০টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় গুদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পরদিন ৮ এপ্রিল দিবাগত রাত ১টা ৩০ মিনিটে পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পৃথক অভিযানে আরও দুইটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদকৃত ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল পাওয়া যায়।
এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুইটিকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অংশ নেয়।
সংশ্লিষ্টরা জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তা পর্যায়ে অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জরিমানার অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |