| বঙ্গাব্দ
ad728
ad728

লোহাগাড়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত টমটম চালক

রিপোর্টারের নামঃ আবছার উদ্দিন লোহাগাড়া প্রতিনিধি
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 34818 বার পঠিত
লোহাগাড়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত টমটম চালক
ছবির ক্যাপশন: লোহাগাড়ায় গুলিবিদ্ধ টমটম চালককে হাসপাতালে নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চাঁদা না দেওয়া এবং সন্ত্রাসী তৌহিদ বাহিনীর নির্দেশ অনুযায়ী কাজ না করায় এক টমটম চালককে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত টমটম চালক মোহাম্মদ আকিব একই ইউনিয়নের চাকফিরানি নতুন পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ মানিক মিয়ার ছেলে।

স্বজনদের দাবি, তৌহিদ বাহিনীর সদস্যরা আকিবকে গাড়ি নিয়ে ভাড়ায় যেতে বললেও তিনি তাতে রাজি হননি। পরে কৌশলে অন্য একজনকে দিয়ে একই স্থানে ভাড়ার কথা বলে তাকে ডেকে নিয়ে গুলি করা হয়।

আহত আকিবের স্ত্রী অভিযোগ করেন, তৌহিদ বাহিনী তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। পুরো টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে গুলি করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুললাহ আল নোমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় আকিবকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহত ব্যক্তির শরীরে থাকা লোহার প্লেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপসারণের সুযোগ না থাকায় তাকে দ্রুত রেফার করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর