| বঙ্গাব্দ
ad728
ad728

আশিয়ায় ঈদ পুনর্মিলনী ঘিরে ফুটবল উৎসব

রিপোর্টারের নামঃ এ.কে. শহিদুল ইসলাম, পটিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 5566 বার পঠিত
আশিয়ায় ঈদ পুনর্মিলনী ঘিরে ফুটবল উৎসব
ছবির ক্যাপশন: আশিয়ায় ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন।

চট্টগ্রামের পটিয়ার আশিয়ায় ঈদ পুনর্মিলনীকে ঘিরে শুরু হয়েছে ফুটবল উৎসব। আশিয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ট্রফি উন্মোচন ও ড্র সম্পন্ন হয়েছে। এখন পুরো এলাকায় বিরাজ করছে ফুটবল উন্মাদনা।

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। এসএসসি ২০০১ ব্যাচ এবং ২০১২ থেকে ২০২৬ সালের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

গতকাল আশিয়া উচ্চ বিদ্যালয় মাঠ-এ ট্রফি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের মাধ্যমে নির্ধারণ করা হয় কোন দলের মুখোমুখি হবে কোন দল। আগামী কোরবানির ঈদের পরের দিন থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন। তিনি বলেন, “এই আয়োজনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের একত্রিত করা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুন্দর সমাজ গঠনের উদ্যোগ প্রশংসনীয়।”

আয়োজকরা জানান, এটি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। প্রথম আসরে মাত্র চারটি দল অংশ নিলেও এবার ১৬টি দল অংশ নেওয়ায় আয়োজনটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেড়েছে।

তারা আরও জানান, আশিয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু খেলাধুলা নয়, সারা বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, শিক্ষা সামগ্রী বিতরণ ও শীতবস্ত্র বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর