| বঙ্গাব্দ
ad728
ad728

পদুয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 5453 বার পঠিত
পদুয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
ছবির ক্যাপশন: পদুয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল নিতে মানুষের ভিড়।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ নম্বর পদুয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ১০ কেজি করে সরকারি চাল নিতে ইউনিয়ন পরিষদে ভিড় করেছেন এমন অনেক ব্যক্তি, যারা স্থানীয়দের মতে এই সহায়তা পাওয়ার যোগ্য নন। অভিযোগ রয়েছে, এলাকার সচ্ছল ও বিত্তবান পরিবারের সদস্যরাও দুস্থদের জন্য বরাদ্দ চাল সংগ্রহ করছেন। অন্যদিকে অনেক প্রকৃত অভাবী, বিধবা ও দিনমজুর পরিবার কার্ড না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, কার্ড বিতরণে সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে একজন ব্যক্তির হাতে একাধিক কার্ড থাকা। বিতরণের সময় কয়েকজনকে তিন থেকে চারটি কার্ড নিয়ে চাল তুলতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে লিয়াকত আলী বলেন, “এখানে পরিষদের একক কোনো ভূমিকা নেই। ইউপি সদস্য ছাড়াও বিএনপি ও জামায়াতের পক্ষ থেকেও কার্ড বিতরণ করা হয়েছে। ফলে একই পরিবারের হাতে দুই থেকে তিনটি কার্ড চলে যাচ্ছে। এতে প্রকৃত দুস্থরা বঞ্চিত হচ্ছে।”

একই বিষয়ে ইউপি সদস্য এহেসান বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে জনপ্রতিনিধিরা সঠিকভাবে কার্ড বিতরণ করতে পারছেন না। তিনি দাবি করেন, আগে ইউপি সদস্যরা যে পরিমাণ কার্ড পেতেন, এখন রাজনৈতিক ভাগাভাগির কারণে তা কমে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশ সদস্য বলেন, “আমরা অসহায়। কেউ চারটি কার্ড নিয়েও এলে আমাদের চাল দিতে হচ্ছে। কারণ তারা কার্ড জমা দিয়ে টিপসই করেই চাল নিচ্ছেন। আমরা শুধু নির্দেশনা পালন করছি।”

স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলছে, সরকারি ত্রাণ বিতরণে রাজনৈতিক প্রভাব ও অব্যবস্থাপনার কারণে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর