প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।
বুধবার সকালে লিউ হাইসিংয়ের নেতৃত্বে ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদল রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
এর আগে তিন দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তাঁর নেতৃত্বে সফররত প্রতিনিধিদলের এ শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যকার যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত হচ্ছে।
তিন দিনের সফর শেষে প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগের কথা রয়েছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |