বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মহড়া শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডটসহ দুই দেশের সামরিক কর্মকর্তা ও মহড়ায় অংশ নেওয়া সদস্যরা উপস্থিত ছিলেন।
মহড়ায় দুই দেশের বিমান বাহিনীর সদস্যরা সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ পদার্থ ব্যবস্থাপনা, কার্গো পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
এতে বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নেন।
প্রায় তিন দশক ধরে চলা এ যৌথ মহড়া দুই দেশের বিমান বাহিনীর দক্ষতা, পারস্পরিক বোঝাপড়া ও সামরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |